বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে

৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দিচ্ছে রিজেন্ট এয়ারওয়েজে

  • আপডেট টাইম : বুধবার, ২ অক্টোবর, ২০১৯
  • ৩২৬ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: বিজনেস ক্লাসে ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দিয়েছে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। তিনটি আন্তর্জাতিক ও দুটি অভ্যন্তরীণ গন্তব্যের টিকিট মূল্যে এ ছাড় দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রিজেন্ট এয়ারওয়েজের সেলস অ্যান্ড মার্কেটিং পরিচালক সোহেল মজিদ।

তিনি জানান, ছাড়ের পর সব ট্যাক্সসহ ঢাকা থেকে চট্টগ্রাম ওয়ানওয়ে (একমুখী) ৫,৪৯৯ টাকা ও রাউন্ড ট্রিপ ১০,৯৯৮, কক্সবাজার একমুখী ৫,৯৯৯ ও রাউন্ড ট্রিপ ১১,৯৯৮, কলকাতা একমুখী ৭,৯৯৯ ও রাউন্ড ট্রিপ ১৪,৯৯৯, কুয়াললামপুর একমুখী ২৬,৯৯৯ ও রাউন্ড ট্রিপ ৩৯,৯৯৯ এবং সিঙ্গাপুর একমুখী ৩২,৯৯৯ ও রাউন্ড ট্রিপ ৪৯,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকা ও কলকাতা এবং কক্সবাজার থেকে ঢাকায় একই ভাড়ায় টিকিট পাওয়া যাবে।

সপ্তাহব্যাপী এ অফারে আগামী ৭ অক্টোবরের মধ্যে টিকিট কিনতে হবে। ভ্রমণ করতে হবে ৩১ অক্টোবরের মধ্যে।

রিজেন্টের দেশব্যাপী সেলস্ সেন্টার ও ট্রাভেল এজেন্ট থেকে ছাড় মূল্যের এ টিকেট কেনা যাবে। বিস্তারিত জানতে ১৬২৩৮/+৮৮০-৯৬-১২-৬৬৯৯১১ হটলাইন কিংবা রিজেন্টের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট কিংবা কাছের ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েন সোহেল মজিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com