মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এতিম শিক্ষার্থীদের সাথে এক ব্যাতিক্রমধর্মী সেহরিতে এমপি জাহাঙ্গীর কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদে নারীর টানে ভোলায় ফিরতে শুরু করেছে মানুষ, জননিরাপত্তায় কোস্টগার্ড বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুণী স্নান অনুষ্ঠিত ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন মিরপুরে ৩১৭ শিশুকে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাইকেল উপহার যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬ ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’

ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘আরও উচ্চতায়’ নেয়ার অঙ্গীকার জয়শঙ্করের

  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ২৯০ বার পঠিত

অনলাইন ডেস্ক: বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘আরও উচ্চতায়’ নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ভারত।

আজ শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার এক টুইট বার্তায় বলেন, ‘জয়শঙ্কর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয় সর্বোচ্চ অগ্রাধিকারের কথা পুনর্ব্যক্ত করেছেন।’

জয়শঙ্করের বক্তব্য উদ্ধৃত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার টুইট বার্তায় বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অত্যন্ত আন্তরিক আলোচনা হয়েছে।

বৈঠককালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী উপস্থিত ছিলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com