বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশে নীতিগত অনুমোদনসহ ১১ সিদ্ধান্ত নিল উপদেষ্টা পরিষদ নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন কুড়িগ্রাম জেলা প্রশাসক উত্তরণ হল রুমে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন শার্শায় ধানের শীষের পক্ষে গণজোয়ার ব্যাপক গণসংযোগ ও বিশাল জনসভায় মুখর বেনাপোল কুড়িগ্রামে অসংখ্য বিদ্যুতের খুঁটি ও গাছ রেখেই চলছে সড়ক নির্মাণ কাজ ‘জাহাজ বাড়ি’ মামলায় শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল পরিবর্তনের ডাক নিয়ে গাজীপুর-৫ আসনে ভোটারদের নজর কেড়ে নিয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিবেন, এস এম জাহাঙ্গীর নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের

যাত্রাপালা ‘তাজমহল’

  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ৩৮৯ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: তাজমহলের কথা শুনলেই মনে দোলা দিয়ে যায় দুনিয়া কাঁপানো এক প্রেমের কাহিনি। সম্রাট শাহজাহান তার স্ত্রীর প্রতি ভালোবাসাকে ইতিহাস করে রাখতে স্থাপন করেছিলেন বিখ্যাত সেই সমাধি। আজও প্রেমের শিরোমণি হয়ে আছেন সেই জুটি, তাদের সেই তাজমহল।

বিভিন্ন সময় এই তাজমহল নিয়ে তৈরি হয়েছে অনেক নাটক, সিনেমা ও গান। মঞ্চেও দেখা গেছে অনেক নাটক ও যাত্রাপালা।

সেই তালিকায় যোগ হলো আরও একটি যাত্রাপালা ‘তাজমহল’। মঙ্গল যাত্রা থিয়েটার ও ডাকসুর উদ্যোগে তৈরি করা হয়েছে ‘মঙ্গল যাত্রা থিয়েটার’। এর আত্মপ্রকাশ উপলক্ষে গতকাল শুক্রবার (৪ অক্টোবর) টিএসসি মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে প্রযোজনাটি। নাটকের আগে কেক কেটে সংগঠনটির শুভ উদ্বোধন করা হয়।

সঞ্চালনায় ছিলেন ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার।

সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। বিশেষ অতিথি ছিলেন নাট্যকলা বিভাগে চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. আহমেদুল কবির। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক শামস ই নোমান, সদস্য রফিকুল ইসলাম সবুজ প্রমুখ।

যাত্রাপালা ‘তাজমহল’ সাবলীল অভিনয়, মঞ্চ সজ্জায় দর্শকের মন ছুঁয়ে গেছে। চিরচেনা গল্পকে নতুন করে হাজির করেছেন ‘তাজমহল’র কলাকুশলীরা, যা বেশ প্রশংসিত হয়েছে। শাহজাহান ও মমতাজের প্রেমোপাখ্যানের পাশাপাশি এ যাত্রাপালায় উঠে এসেছে সিংহাসন দখলের রাজকীয় নোংরামি ও ষড়যন্ত্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com