শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চাইনিজ তাইপেকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের নারী কাবাডি দল ভার্চুয়াল উপস্থিতিতে ২ দিনে সুপ্রিম কোর্টে ৭৭৩ মামলা নিষ্পত্তি নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন : আইনমন্ত্রী কাপ্তাইয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন পরিবারের বড় সন্তানেরা কেন বেশি সফল হয়, গবেষণায় মিলল ভিন্ন ব্যাখ্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী জাতীয়ভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা একসঙ্গে রুনা লায়লা ও বাপ্পা মজুমদার ২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে : শিক্ষামন্ত্রী খেলাধুলায় মনোযোগী শিশুদের বিপথ থেকে ফিরিয়ে আনা সম্ভব: নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী: ব্যারিস্টার ফুয়াদ

ইরাকে বিক্ষোভ-সহিংসতায় নিহত ১১০

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ৩১৮ বার পঠিত


আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় সোমবার আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিনের সহিংসতায় এ পর্যন্ত ১১০ জনের প্রাণহানি ঘটেছে।

সোমবার রাতে রাজধানী বাগদাদের সদর সিটিতে জড়ো হতে শুরু করে বিক্ষোভকারীরা। এর আগেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র সংঘর্ষ ঘটে।

গত এক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। প্রথমদিকে বেকারত্ব, দারিদ্র্য এবং দুর্নীতির বিরুদ্ধে সরোব হয়ে বিক্ষোভ শুরু হলেও পরে তা সহিংসতায় রুপ নেয়। বিক্ষোভকারীদের হটাতে পুলিশ জল কামান ও তাজা বুলেট ছুড়েছে। গত কয়েক দিনের সহিংসতায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।

এক বছর আগে আদেল আবদেল মাহদি প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর এটাই দেশটিতে সবচেয়ে বড় বিক্ষোভের ঘটনা। প্রধানমন্ত্রীর জন্য এই বিক্ষোভকে চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে।

সদর সিটিতেই সবচেয়ে বেশি সহিংসতা ছড়িয়ে পড়েছে। বাগদাদের ৮০ লাখ মানুষের মধ্যে এক তৃতীয়াংশ মানুষ বিদ্যুৎ, পানি এবং চাকরির সুযোগ সুবিধা পাচ্ছে। ফলে দীর্ঘদিন ধরেই সেখানে সরকারবিরোধী ক্ষোভ জমতে শুরু করেছে।

গত কয়েকদিন ধরেই বাগদাদে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে যেন সামাজিক মাধ্যম ব্যবহার করে বিক্ষোভ ছড়িয়ে পড়তে না পারে। তবে ইন্টারনেট বন্ধ করে দেয়ায় লোকজনের মধ্যে ক্ষোভ আরও বেড়ে গেছে এবং পরিস্থিতি আরও অশান্ত হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com