বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

মেগা অনলাইন শপিং ফেস্টিভ্যাল ‘১০-১০’ শুরু বৃহস্পতিবার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ৩৩৪ বার পঠিত

অনলাইন ডেস্ক: অনলাইন কেনাকাটাকে জনপ্রিয় করাসহ ভোক্তাদের মানসম্মত ও বিশ্বাসযোগ্য সেবা দেওয়ার লক্ষ্যে সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মেগা অনলাইন শপিং ফেস্টিভ্যাল ‘১০-১০’। সোমবার রাজধানীর কারওয়ানবাজারে আয়োজিত এক সংবাদ সম্মলনে এ ঘোষণা দেন আয়োজকরা।

এসময় আজকের ডিলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর, রকমারি ডটকমের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস কমিউনিকেশন কর্মকর্তা মাহমুদুল হাসান সাদিসহ ২০টি শীর্ষস্থানীয় দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দেশের ২০টি শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে এই ফেস্টিভ্যাল। ১০ অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হয়ে এ উৎসব চলবে ২০ অক্টোবর পর্যন্ত। গত বছর প্রথম এ শপিং ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছিল। এবার আরও বড় আঙ্গিকে অনুষ্ঠিত হচ্ছে এ অনলাইন উৎসব। বিভিন্ন প্রোডাক্ট ই-কমার্সের পাশাপাশি এবার থাকছে বিভিন্ন সার্ভিস বা সেবা প্রদানকারী অনলাইন প্রতিষ্ঠান। অংশগ্রহণকারী ই-কমার্স কোম্পানিগুলো এবার দেবে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়। থাকছে সারাদেশে ফ্রি ডেলিভারি সুবিধা।

এছাড়া বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মাস্টারকার্ডের সৌজন্যে থাকছে সিঙ্গাপুর, ব্যাংকক ও কলকাতা যাওয়ার প্যাকেজসহ বিমান টিকিট। ২০টি প্রতিষ্ঠান সব মিলিয়ে ৫০০ গিফট ও ভাউচার দেবে। যারা ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রোডাক্ট কিনবে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে- রকমারি, আজকের ডিল, পিকাবু, বাগডুম, প্রিয়শপ, স্টইলাইন, দ্য মল, সাজগোজ, ডেলিগ্রাম, লেইসফিতা, রমণী, দিনরাত্রী, ডায়াবেটস স্টোর, ট্রাক লাগবে, সেবা এক্সওয়াইজেড, এক্সট্রা, স্টাইজেন গিফট, হ্যান্ডিমামা, গো জায়ান।

আয়োজনের পেমেন্ট পার্টনার হিসেবে রয়েছে বিকাশ ও মাস্টারকার্ড। রেডিও পার্টনার স্পাইস এফএম এবং ডেলিভারি পার্টনার ডেলিভারি টাইগার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com