শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না: ধর্ম উপদেষ্টা নির্বাচন সুষ্ঠু করতে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে ঝলম দক্ষিণ ইউনিয়নে আবুল কালাম’র পদসভা ও উঠান বৈঠক  পটুয়াখালী ভার্সিটিতে, পে-স্কেল গেজেটের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হবিগঞ্জে মুফতি তাহেরির কর্মীর ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ মাধবপুরে ‘মোমবাতি’ প্রতীকের কর্মীর ওপর হামলার নিন্দা ফুলদী চাইল্ড এডুকেশন ইনস্টিটিউট এর বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত ১২৫ বছরের বন্ধন, আগামী দিনের গ্রন্থন’—কালীগঞ্জে তুমিিলিয়া বালিকা বিদ্যালয়ের বর্ণিল জয়ন্তী উৎসব দেশ গড়তে ভালো নেতা চাই ভালো নীতি চাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে: আমিনুল হক শান্তির রাজনীতিতে বিশ্বাসী বিএনপি, নওগাঁর জনসভায় তারেক রহমানের কড়া হুঁশিয়ারি

মিস ইউনিভার্সেও জেসিয়া

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯
  • ৩১৬ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ প্রতিযোগিতার বিজয়ী জেসিয়া ইসলাম। চীনে মিস ওয়ার্ল্ডের বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা হাতে নেতৃত্ব দিয়েছেন তিনি। এবার চলতি বছরের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতাতেও অংশ নিলেন জেসিয়া। শুধু তাই নয়, দেড় হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এখন অবস্থান করছেন শীর্ষ ১০-এ।

জেসিয়া ছাড়াও অন্য প্রতিযোগীরা হলেন শিরিন শিলা, তামান্না ইশরাত সোহানী, মারিয়া মুমু, সানোয়ার তায়েফা, আফলা আরমান, ইরানা ইশরাত, স্মৃতি আকতার, আলিশা ইসলাম ও তোশিবা আনিতা ইসলাম।

আয়োজকরা জানান, এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার নীতিমালায় ছিলো কেউ অন্য প্রতিযোগিতায় অংশ নিলেও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এ অংশ নিতে পারবেন। সেদিক থেকে জেসিয়া স্বাভাবিক প্রক্রিয়ায় নিবন্ধন করে এতে অংশ নেন। সেরা ৫০ জনের তালিকা হওয়ার পর জানা যায় জেসিয়াও প্রতিযোগী।

জেসিয়া এ বিষয়ে বলেন, ‘এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। আগে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হলেও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় অনেক নতুন অভিজ্ঞতা হচ্ছে। শেখার তো কোনো শেষ নেই। নতুন কিছু শিখতেই এখানে নিবন্ধন করেছিলাম। এখন সেরা ১০-এ আছি। আরো অনেক পথ বাকি।’

আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে। এ অনুষ্ঠানে বিজয়ীকে ক্রাউন পরিয়ে দেবেন ১৯৯৪ সালের ‘মিস ইউনিভার্স’ বিজয়ী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। এটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com