বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী হজযাত্রীদের জন্য মিনায় শুরু হয়েছে তাঁবু তৈরির কাজ আউটলুক লাইট বন্ধে মাইক্রোসফটের নির্দেশনা আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা ইসরাইলি হামলায় শিশুসহ ১০ ফিলিস্তিনি নিহত সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে হত্যা মামলার আসামি গ্রেপ্তার ট্রাম্পের হুমকিতে পড়া অর্থনীতি চাঙা করার প্রতিশ্রুতি কানাডার প্রধানমন্ত্রীর কৃষকদের মাঝে যথাসময়ে সার-বীজ প্রদানে সরকার পদক্ষেপ নিয়েছে: কৃষি মন্ত্রী

গ্রামীণফোনের করা আবেদন খারিজ করে দিল হাইর্কোট

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৩০৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: অডিট নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য সালিশকারী নিয়োগ চেয়ে গ্রামীণফোনের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

ফলে এখন গ্রামীণফোনের সঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কোনো সালিশ হবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।

সোমবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ গ্রামীণফোনের পক্ষে ছিলেন আইনজীবী শরীফ ভূঁইয়া ও তানিম হোসেইন শাওন। বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।

শরীফ ভূঁইয়া বলেন, ১৯৯৬ সালে গ্রামীণফোন যখন ইনভেস্টমেন্ট করে তখন একটা আরবিট্রেশন ক্লজ ছিল। পরে বিটিআরসি একতরফাভাবে আরবিট্রেশন ক্লজটা বাতিল করে দিয়েছিল। গ্রামীণফোনের পজিশন হচ্ছে, তারা (বিটিআরসি) একতরফাভাবে আরবিট্রেশন ক্লজটা বাতিল করতে পারে না।
তিনি বলেন, অডিট নিয়ে বিরোধটা সালিশের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। সালিশকারী নিয়োগের জন্য একটা দরখাস্ত করেছিল গ্রামীণফোন। আজ আদালত আদেশ দিয়েছেন- বিটিআরসি যে সালিশের ক্লজটা বাদ দিয়েছিল সেটা বৈধ। এখন কোনো সালিশ চুক্তি নাই। কাজেই কোনো সালিশ হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com