শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যশোরের শার্শা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে তহশিলদারে্র বিরুদ্ধে ঘুষ লেনদেন ও অনিয়মের অভিযোগ কুড়িগ্রাম সীমান্ত পৃথক পৃথক অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ। বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত : পররাষ্ট্রমন্ত্রী হরমুজের জন্য ‘প্রতিরক্ষামূলক’ বাহিনীর নেতৃত্ব দেবে ফ্রান্স ও যুক্তরাজ্য ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে হরমুজ খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর দিনাজপুরে ছাগল পালন করে স্বাবলম্বী এক যুবক

‘৬০ কি.মি. গতিবেগে গাড়ি চালানো ২০টি বন্দুক চালানোর সমান ভয়াবহ’

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ২৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: পরিবহন মালিক সমিতিকে তাদের দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এক র‌্যালি শেষে তিনি এ মন্তব্য করেন। ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র‌্যালি শুরু হয় এবং মানিক মিয়া সড়ক প্রদক্ষিণ করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়ে শেষ হয়।

ইলিয়াস কাঞ্চন বলেন, পরিবহন মালিক সমিতিকে তাদের দায়িত্ব পালন করতে হবে। পরিবহন শ্রমিক সমিতিকে তাদের দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, ‘সড়কে আমাদের সবাইকে সচেতনভাবে চলতে হবে। সবাইকে বুঝতে হবে সড়ক কোনো আনন্দের জায়গা নয়। ৬০ কিলোমিটার গতিবেগে একটি গাড়ি চালানো একসঙ্গে ২০টি বন্দুক চালানোর সমান ভয়াবহ।’

সড়ককে নিরাপদ করতে সকলের করণীয় প্রসঙ্গে নিরাপদ সড়ক আন্দোলনের এই নেতা বলেন, ‘আমাদের সবাইকে সড়কে অত্যন্ত সচেতনভাবে চলতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি আমাদের সবাইকে সচেতন হতে হবে। তবেই আমাদের সড়ক নিরাপদ হবে।’

র‌্যালিতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, হাইওয়ে পুলিশ, নিরাপদ সড়ক চাই আন্দোলন, বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com