মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ অনুকরণীয় হতে পারে : ভিয়েতনামের রাষ্ট্রদূত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ৩২৭ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়া বলেছেন, অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ অনুকরণীয় হতে পারে। তিনি বাংলাদেশের ধারাবাহিকভাবে জিডিপি ৮ শতাংশ অর্জনের প্রসংশা করেন। বাংলাদেশ এসডিজি অর্জনেও ভালো করছে বলে তিনি উল্লেখ করেন।

আজ মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সংসদ কার্যালয়ে বিদায়ী সাক্ষাতে এ কথা বলেন তিনি। সাক্ষাতে তারা বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ, ব্যবসা-বাণিজ্য, রোহিঙ্গা ইস্যু, টেকসই উন্নয়ন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ধারার প্রশংসা করে ট্রান ভ্যান খোয়া বলেন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি এখন দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য প্রসারেও দু-দেশের কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। আইপিইউ এবং সিপিএ সম্মেলন সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশ সংসদের প্রশংসা করেন তিনি।

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে স্পিকার বলেন, ভিয়েতনাম বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র। আগামী দিনগুলোয় দু-দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে।

তিনি বলেন, দু-দেশের সংসদীয় প্রতিনিধি দলের সফর বিনিময়ের মাধ্যমে বর্তমান সম্পর্ক আরও জোরদার করা সম্ভব। ব্যবসা-বাণিজ্য প্রসারের মাধ্যমেও দু-দেশের সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে। অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান ন্যাশনসের (আসিয়ান) আসন্ন সম্মেলনে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ইস্যুতে ভিয়েতনামকে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতার অনুরোধ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com