সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সাস্ট আইপিই এলামনাই অ্যাসোসিয়েশনের বিশ্বকাপ-ভিত্তিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ; মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই: স্বাস্থ্যমন্ত্রী সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত,,,,, নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃ/ত্যু শিল্পী সমিতির নির্বাচনে মুক্তিকে সমর্থন ওমর সানীর সনদনির্ভর ডিগ্রির অবসান ঘটিয়ে কর্মমুখী শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ বিশ্বকাপে শেষ ৩২-এ কে কার মুখোমুখি, দেখে নিন পূর্ণ সূচি

নদীতে নিয়ে যাচ্ছেন কেন ক্রিকেটকে?

  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ২৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্রিকেট খেলা দেখতে গিয়ে তিস্তা নিয়ে তিক্ততা কেন করব বলেন?

গতকাল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সম্প্রতি আজারবাইজান সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, ক্রিকেটকে নদীতে নিয়ে যাচ্ছেন কেন? কোথায় ক্রিকেট আর কোথায় নদী? সৌরভ গাঙ্গুলি একটা বাঙালি ছেলে, সে ওখানে ক্রিকেট খেলায় ভালো একটা প্লেয়ার হিসেবে ছিল। এই প্রথম বিসিআইতে একজন বাঙালি দায়িত্ব পেল। সেখানে তাকে যখন চেয়ারম্যান নির্বাচিত করা হলো তখন সে সবার প্রথম আমার সঙ্গে কথা বলতে চাইল।

তিনি বলেন, কথা বলার পর আমাকে দাওয়াত দিল আমি যদি যাই তাহলে খেলা হতে পারে। আমিও রাজি হয়ে গেলাম। এখানে কিন্তু প্রধানমন্ত্রীর দাওয়াতও না বা আমাদের মুখ্যমন্ত্রীর দাওয়াতও না। এটা সৌরভ গাঙ্গুলি দাওয়াত দিয়েছে। আমি বলেছি আসব।

শেখ হাসিনা বলেন, একটা কথা আমি সব সময় বলি আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে সব সময় এই প্রটোকল, এই নিয়ম এত কিছু থাকবে কেন? আমি বলেছি আসব। তা ক্রিকেট খেলা দেখতে যাবো সেখানে তিস্তা-টিস্তা নিয়ে তিক্ততা কেন করব? বলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com