রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত,,,,, নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃ/ত্যু শিল্পী সমিতির নির্বাচনে মুক্তিকে সমর্থন ওমর সানীর সনদনির্ভর ডিগ্রির অবসান ঘটিয়ে কর্মমুখী শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ বিশ্বকাপে শেষ ৩২-এ কে কার মুখোমুখি, দেখে নিন পূর্ণ সূচি হঠাৎ ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত,,,,,

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪ বার পঠিত

মামুন হোসেন যশোর, প্রতিনিধিঃ

যশোরে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬-এর দ্বিতীয় দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল ৭টা থেকে যশোর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-এর সভাপতিত্বে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শারীরিক সক্ষমতা যাচাইয়ের প্রথম ইভেন্টে পুরুষ প্রার্থীদের ১ হাজার ৬০০ মিটার এবং নারী প্রার্থীদের ১ হাজার মিটার দৌড় সম্পন্ন করতে হয়।
দ্বিতীয় ইভেন্ট লং জাম্পে পুরুষ প্রার্থীদের ন্যূনতম ১০ ফুট এবং নারী প্রার্থীদের ন্যূনতম ৬ ফুট দূরত্ব অতিক্রম করতে হয়। তৃতীয় ইভেন্ট হাই জাম্পে পুরুষদের ৩ দশমিক ৫ ফুট এবং নারীদের ২ দশমিক ৫ ফুট উচ্চতা অতিক্রমের শর্ত ছিল।
নিয়ম অনুযায়ী, প্রতিটি ইভেন্টে উত্তীর্ণ হওয়ার পরই প্রার্থীরা পরবর্তী ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পান। লং জাম্প ও হাই জাম্পে প্রতিটি প্রার্থীকে সর্বোচ্চ তিনবার করে সুযোগ দেওয়া হয়।
পরীক্ষা শুরুর আগে সকল প্রার্থীকে ইভেন্টগুলোর নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়। এছাড়া নিয়োগ বোর্ডের সভাপতি ও সদস্যরা বিভিন্ন সময় প্রার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে তাদের মনোবল বাড়ান।
তিনটি ইভেন্ট শেষে প্রথম দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। এ সময় তিনি নিয়োগের তৃতীয় দিনে অনুষ্ঠিতব্য পরীক্ষার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনার জন্য প্রার্থীদের পরামর্শ দেন।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত প্রতিনিধিরা এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com