বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ট্রাকের ধাক্কায় এমপি ড. আতিক মুজাহিদের গাড়ি বিধ্বস্ত, আহত কয়েকজন। দোহায় বিস্ফোরণের শব্দ, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি কাতারের নিরাপত্তা প্রধান লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান কমেছে অস্কারের দর্শক নবনিযুক্ত রসিক প্রশাসক ডনের সাথে দলীয় নেতা-কর্মীদের সৌজন্য সাক্ষাৎ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর উদ্যোগে নওমুসলিম ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দিনাজপুরের বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

আর্টসেলের সঙ্গে মঞ্চ মাতাবে আর্বোভাইরাস

  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৩৩৮ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্টের আয়োজনে নভেম্বরের ৮ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট। সেদিন মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় ব্যান্ড দল আর্টসেল। তার সঙ্গে আরও থাকবে আর্বোভাইরাস, পাওয়ারসার্জসহ ৮টি ব্যান্ড।

দেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে আন্ডারগ্রাউন্ড ব্যান্ড সংস্কৃতি ফিরিয়ে আনার উদ্যেগ হিসেবেই এই কনসার্টের আয়োজন, বলছে আয়োজকরা।

এ প্রসঙ্গে আর্টসেল ব্যান্ডের লিড ভোকাল লিংকন ডি কস্তা বলেন, ‘আমাদের দেশে ব্যান্ড সঙ্গীতের সংস্কৃতি অনেক পুরনো। তরুণ শিল্পীদের অনুপ্রেরণা যোগানোর জন্যই গান করি আমরা। অনেকদিন পর রাজধানীতে এতগুলো ব্যান্ডকে নিয়ে কনসার্ট আয়োজন আমাদের সাহস দেয়।

আশা করছি রকারোলায় শ্রোতাদের খুব ভালো সময় উপহার দিতে পারবো আমরা। জমজমাট একটি কনসার্টের অপেক্ষায় আছি।’

কনসার্টে বাকি ব্যান্ডগুলোর মধ্যে মেকানিক্স, ট্রেইনরেক, ডট অন্যতম। কনসার্টটি অনুষ্ঠিত হবে কাওরান বাজারের টিসিবি অডিটোরিয়ামে। টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com