রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে গাবখান নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ রাজাপুরে ঢাকা-চট্টগ্রামগামী বাসে বাড়তি ভাড়া, ভোগান্তিতে যাত্রীরা স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণীর মৃত্যুতে এবি পার্টির শোক টয়লেটের দুর্গন্ধ দ্রুত দূর করার ৫ উপায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে মহাস্থানে বলিউডের স্বজনপ্রীতিতে কাজ হারান কৃতি শ্যানন উলিপুরে টাকার অভাবে মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি: ১০ মাসের শিশু রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন চারদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না রাফিনিয়া

মিরপুরে চারটি আগ্নেয়াস্ত্রসহ ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৩৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর থেকে চারটি আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

তবে গ্রেফতার অস্ত্র ব্যবসায়ীর নাম জানায়নি পুলিশ।

ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অস্ত্র সরবরাহ ও ব্যবসা করত। গ্রেফতারের সময় তার কাছ থেকে চারটি অস্ত্র ও ১৭টি অ্যামুনেশন্স জব্দ করা হয়েছে।

ডিএমপি জানায়, এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com