রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাকৃতিক উপায়ে ত্বক পরিষ্কারে কার্যকর টিপস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যেসব পানীয় ‘হেডলাইন’-এর চমক: একসাথে অপূর্ব-চঞ্চল-ইয়াশ করিডোরে বাংলাদেশ যুক্ত হলে, ২৪ ঘন্টায় ট্রাকে করে চীনে পণ্য পৌঁছাবে: বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে আসে মাদকের বড় চালান: সংসদে গয়েশ্বর বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত স্বপন কুমার বর্মন সভাপতি, বিজিৎ মৈত্র সাধারণ সম্পাদক নির্বাচিত ১৭ বছর ধরে শ্রমিকদের কোটি কোটি টাকা আত্মসাৎ: পতনের পরও খুলনায় ‘শেখ বাড়ির’ দোসরদের দাপট! ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ অনলাইনে অতিরঞ্জিত তথ্য প্রচারের অভিযোগ পুলিশের

আগামী ১৩ নভেম্বর এরদোয়ান-ট্রাম্পের বৈঠক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ২৮৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে সফর করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। দু’দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এরদোয়ান।

গতকাল বুধবার ট্রাম্প এবং এরদোয়ানের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে। তারা দু’জনে আসন্ন বৈঠকের ব্যাপারে কথা বলেছেন। ওয়াশিংটনে এই দুই নেতা বৈঠক করবেন। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ওয়াশিংটনে সফরের জন্য এরদোয়ানকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এক টুইট বার্তায় এরদোয়ানের তরফ থেকে বলা হয়েছে যে, এরদোয়ানের সঙ্গে খুব ভালো ফোনালাপ হয়েছে। তিনি এরদোয়ানকে আমন্ত্রণ জানানোর জন্য অপেক্ষা করছেন।

ট্রাম্প জানিয়েছেন, এই ফোনালাপে তারা সিরিয়া-তুরস্ক সীমান্ত, সন্ত্রাসবাদ নির্মূল এবং আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। সে সময় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রয়াত নেতা আবু বকর আল বাগদাদির স্ত্রীকে বন্দি করার বিষয়ে কথা বলেছেন এরদোয়ান।

ট্রাম্প বলেন, আইএসের প্রয়াত নেতা বাগদাদির বোন এবং স্ত্রীকে আটকের বিষয়ে আমাকে জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com