বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ১৩৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার শুরু আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বের মধ্যে ভারতে সব চেয়ে বেশি যক্ষা রোগের সংখ্যা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন ইনজুরিতে মাঠের বাইরে গাব্রিয়েল এপ্রিল মাসের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সৈয়দ এমরান সালেহীন প্রিন্স জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী

শিল্পকলা একাডেমিতে নির্মিত হচ্ছে সিনেপ্লেক্স, বছরে দুই সিনেমা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ২৭৭ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: সিনেপ্লেক্স নির্মাণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শিল্পকলার চিত্রশালার তিন তলায় একটি পূর্ণাঙ্গ সিনেপ্লেক্স নির্মাণ করা হবে। এছাড়াও প্রতিবছর শিল্পকলা একাডেমি দুইটি সিনেমার নির্মাণের জন্য অনুদান দেওয়ারও ঘোষণা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় অন্ত আজাদ পরিচালিত আহত ফুলের গল্প ছবিটির প্রিমিয়ারে লাকী সিনেমা নিয়ে শিল্পকলা একাডেমির নানা পরিকল্পনার কথা জানান।

লিয়াকত আলী লাকী বলেন, ‘শিল্পকলা একাডেমির চিত্রশালার তিন তলায় একটি সিনেপ্লেক্স নির্মিত হচ্ছে। টেন্ডার হয়ে গেছে। একমাসের মধ্যে বাকি কাজ চূড়ান্ত হবে। আর তিন মাসের মধ্যে সিনেপ্লেক্স তৈরির কাজ শুরু হয়ে যাবে।’

লাকী আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি নিজেরাই আমাদের টাকা দিয়ে বছরে দুইটা চলচ্চিত্র নির্মাণ করবো। এরই মধ্যে দুইটি সিনেমার জন্য অনুদানের কথা চূড়ান্ত করেছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com