সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে মাতৃদুগ্ধ বিষয়ক অবহিতকরণ কর্মশালা বাংলাদেশ-নিউজিল্যান্ড বাণিজ্য জোরদারে বৈঠক, এফটিএ আলোচনার প্রস্তাব সম্পূর্ণ নতুন একাদশে ফ্রান্সের দাপুটে জয় ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় সাহাবুল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন ‎প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ৩০ এপ্রিল শুরু হচ্ছে ভোলায় সাড়ে ৫২ হাজার প্রাথমিক শিক্ষার্থীর জন্য স্কুল ফিডিং শুরু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা অনুষ্ঠিত

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪

  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৩৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল শনিবার সকাল ৬ টা থেকে আজ রোববার ভোর পর্যন্ত ডিএমপি ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এক বার্তায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, গ্রেফতারদের কাছ থেকে ৩২৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৩৭ গ্রাম হেরোইন, ২৮৫ গ্রাম গাঁজা, ১১ বোতল ফেনসিডিল ও ১১লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, ঢাকা মেগা সিটিকে মাদকমুক্ত করতে প্রতিনিয়ত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে ৩১টি মামলা করা হয়েছে।

এর আগে শুক্রবার দিনভর মাদকবিরোধী অভিযানে আরও ৪৪ জনকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com