বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

বিএনপি ক্ষুব্ধ-হতাশ খালেদার জামিন না হওয়ায়

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৩৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের আদেশে হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপির নেতারা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় দলের স্থায়ী কমিটি বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘যে রায় হয়েছে সেই রায়ে আমরা হতাশ এবং ক্ষুব্ধ। জাতি পুরোপুরিভাবে স্তম্ভিত শুধু নয়, ক্ষুব্ধও।’

বিএনপি মহাসচিব বলেন, ‘মানুষের মধ্যে প্রত্যাশা ছিল, সর্বোচ্চ বিচারালয়ে মানুষ এবং তাদের প্রিয় নেতা ন্যায়বিচার পাবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি সে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।’

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এ রায়ের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের অংশ হিসেবে আগামী রোববার সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচিও ঘোষণা করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘আমরা স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি যে, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার (১৫ ডিসেম্বর) সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরে প্রতি থানায় থানায় দুপুর ২টার পর থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই হচ্ছে আপাতত আগামী রোববারের জন্য কর্মসূচি। পরের কর্মসূচি এরপর ঘোষণা করব।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি, জনগণের অংশগ্রহণের মাধ্যমে সক্রিয় আন্দোলনের মধ্য দিয়ে যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে আমরা তাদের বাধ্য করব- এ নির্বাচনের ফলাফল বাতিল করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নতুন নির্বাচন দিয়ে জনগণের সরকার গঠনে করতে।’

স্কাইপের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

এর আগে দলের ভাইস চেয়ারম্যান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীনের খালেদা জিয়ার জামিন বিষয়ে আপিল বিভাগের রায় বিস্তারিতভাবে স্থায়ী কমিটির সদস্যদের কাছে তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com