বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

হাসপাতালে স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালালেন স্বামী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগে মাদারটেকের একটি বাসায় হামিদা আক্তার লাবনী (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাবনীর স্বামী পলাশ ও তার বন্ধু সুজিত পলাতক রয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) দিনগত রাত ১১টার দিকে মুগদা জেনারেল হাসপাতাল থেকে লাবনীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

লাবনীর বড় বোন লাইলী আক্তার জানান, লাবনী পলাশের দ্বিতীয় স্ত্রী। ১০ বছর আগে লাবনীর সাথে পলাশের প্রেমের সম্পর্ক হলে আগের স্ত্রীকে তালাক দেয়ার কথা বলে ৬ বছর আগে লাবনীকে বিয়ে করে। তাদের ঘরে একটি মেয়ে সন্তান রয়েছে। কিন্তু পলাশ আগের স্ত্রীকে তালাক দেয়নি। বিষয়টি নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। তবে লাবনীর সাথে তাদের তেমন যোগাযোগ ছিল না।

লাইলী আরও জানান, বাবা-মার বাসার পাশেই থাকত লাবনী। মেয়ে আরোহীর কাছ থেকে জানতে পারেন, গতরাতে পলাশ তার বন্ধু সুজিতকে নিয়ে বাসায় আসে এবং লাবনীর সাথে ঝগড়া করে। এক পর্যায়ে লাবনীকে বালিশ চাপা দেয়। পরে নিজেরাই মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক লাবনীকে মৃত ঘোষণা করেন।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া জানান, পূর্ব মাদারটেক আ. আজিজ স্কুলের পেছনে একটি চারতলা বাসার নিচতলায় স্বামী পলাশ ও পাঁচ বছরের মেয়ে আরোহীকে নিয়ে তারা থাকতেন। সোমবার রাত ৮টার দিকে পলাশ ও তার বন্ধু সুজিত লাবনীকে বালিশ চাপা দেয়। পরে আহত অবস্থায় তাকে মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাবনীর মরদেহ হাসপাতালে রেখেই তারা দু’জন পালিয়ে গেছে। তাদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com