শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাঙামাটিতে যুবনেতা হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ খাগড়াছড়িতে ছাত্র পরিষদের সদস্য নীতিশ চাকমা’র আত্মবলিদানের ৩৩ বছর আজ ডিবি পুলিশ আরিফের নির্যাতন জাহিলিয়াতকে ও হার মানায়,মোমের আগুনে পুরুষাঙ্গ ঝলসে দেওয়ার অভিযোগ। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ল’ইয়ার্স কাউন্সিলের দেশের স্থিতিশীলতা ও সঙ্কট নিরসনে জামায়াতের ৯ দফা প্রস্তাব স্পেনে ফুটবল ক্লাবের মালিক হলেন লিওনেল মেসি হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করল ইরান লেবানন ও ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু; লঙ্ঘনের অভিযোগ সেনাবাহিনীর বাণিজ্য সচিবের মৃত্যুতে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের শোক

দেব ও পাওলির ‘সাঁঝবাতি’

  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৩২৪ বার পঠিত

বিনোদন ডেস্ক : টলিউডের দুই দর্শকপ্রিয় অভিনয়শিল্পী দেব ও পাওলি দাম। ‘সাঁঝবাতি’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে এ সিনেমা। এটি যৌথভাবে পরিচালনা করেছেন লীনা গাঙ্গুলি ও শৈবাল ব্যানার্জি।

দেব অভিনীত সর্বশেষ সিনেমাগুলোতে প্রেমিকা রুক্মিনী মৈত্রর সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন দেব। এ ধারাবাহিকতায় এবার পরিবর্তন হয়েছে। দেব বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে জুটি বিষয়টা পছন্দ করি না। আমার মনে হয় অভিনেতার জুটি তৈরি হলে সে আটকে যাবে। একসময় আমি আর শুভশ্রী জুটি ছিলাম। আমি ও শ্রাবন্তী জুটি হয়েছি। কোয়েলের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। রুক্মিনীর সঙ্গেও কাজ করেছি। এবার পাওলি। তার মানে তো এরকম নয় যে, এরপর পাওলি ছাড়া অন্য কারো সঙ্গে কাজ করব না।’

পাওলির প্রশংসা করে দেব আরো বলেন, ‘‘এই সিনেমায় অভিনেত্রী পাওলিকে নতুন করে চিনলাম। সিনেমার জন্য পাওলি মার্ডারও করতে পারে। ওর মধ্যে এতটাই প্যাশন আছে। চিত্রনাট্য থেকে একটা লাইন বাদ গেলেও পাওলি ঝগড়া করবে। সেই লাইনটা এমনভাবে বলবে, পরে পরিচালকেরা বুঝতে পারবেন এই লাইনটা বাদ গেলে সিনেমার জন্য কি খারাপটাই না হতো! আমি আর পাওলি দু’জনেই দু’জনের সাইলেন্ট অ্যাডমায়ারার। পাওলির অভিনয়ের খিদেকে আমি শ্রদ্ধা করি। ‘সাঁঝবাতি’ সিনেমায় মানুষ চাঁদু আর ফুলির অন্য এক রোমান্স দেখতে পাবে।’’

এ সিনেমার কেন্দ্রীয় চরিত্র চাঁদু ও ফুলি। এ দুটি চরিত্র রূপায়ন করেছেন দেব-পাওলি। দেবের প্রশংসা করে পাওলি বলেন, ‘‘চাঁদু চরিত্রের জন্য দেব জানপ্রাণে লড়েছে। ‘আই লাভ ইউ’-এর সময় থেকে দেবকে দেখছি। তখন আর এখনকার দেবের মধ্যে বিশাল পরিবর্তন। দেব এখন অনেক পরিণত।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com