শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাঙামাটিতে যুবনেতা হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ খাগড়াছড়িতে ছাত্র পরিষদের সদস্য নীতিশ চাকমা’র আত্মবলিদানের ৩৩ বছর আজ ডিবি পুলিশ আরিফের নির্যাতন জাহিলিয়াতকে ও হার মানায়,মোমের আগুনে পুরুষাঙ্গ ঝলসে দেওয়ার অভিযোগ। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ল’ইয়ার্স কাউন্সিলের দেশের স্থিতিশীলতা ও সঙ্কট নিরসনে জামায়াতের ৯ দফা প্রস্তাব স্পেনে ফুটবল ক্লাবের মালিক হলেন লিওনেল মেসি হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করল ইরান লেবানন ও ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু; লঙ্ঘনের অভিযোগ সেনাবাহিনীর বাণিজ্য সচিবের মৃত্যুতে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের শোক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হচ্ছে বাংলাদেশের নতুন কনস্যুলেট

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ২৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রবাসী বাংলাদেশিদের সহজতর কনস্যুলার সেবা দিতে সেখানকার মিয়ামি শহরে নতুন কনস্যুলেট জেনারেল স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ।

গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তিনটি কূটনৈতিক মিশন রয়েছে। ওয়াশিংটন ডিসিতে একটি, নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলসে যথাক্রমে দুটি কনস্যুলেট জেনারেল রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, কূটনৈতিক স্বার্থ বিবেচনায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। এজন্য ফ্লোরিডাতে একটি কনস্যুলেট জেনারেল অফিস করা প্রয়োজন। সেজন্য দেশটির ফ্লোরিডায় মিয়ামি শহরে বাংলাদেশের নতুন কনস্যুলেট জেনারেল স্থাপন করতে অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন এই কনস্যুলেট জেনারেল অফিস হলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পর্যাপ্ত কনস্যুলার সেবা প্রদান -এই তিনটি মিশনের অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ। এতে করে প্রবাসী বাংলাদেশিদের সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী স্বল্প সময়ে সর্বোত্তম সেবা নিশ্চিত করা সম্ভব হয় না।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, ফ্লোরিডাতে বিশ্বের বিভিন্ন দেশের ৮১টি কনস্যুলেট রয়েছে। যার মধ্যে ৬১টি কনস্যুলেটই মিয়ামি শহরে অবস্থিত।

রাজনৈতিক ও অর্থনৈতিক দিক বিবেচনায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের গুরুত্ব তুলে ধরে মন্ত্রীপরিষদ সচিব বলেন, ‘বর্তমানে প্রায় ৪০ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। ওয়াশিংটন ডিসি থেকে ফ্লোরিডার দূরত্ব প্রায় এক হাজার ৫০০ কিলোমিটার। এই বিশাল দূরত্ব অতিক্রম করে ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসিতে গিয়ে কনস্যুলার সেবা গ্রহণ করা প্রবাসী বাংলাদেশিদের জন্য যথেষ্ট সময় ও ব্যয়সাপেক্ষ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com