বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

যেসব খাবার এই শীতে শিশুদের সুস্থ রাখবে

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০
  • ৩৪২ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক: শীত এলেই বাড়ে নানাবিধ রোগের প্রকোপ। আর এ সময়ে বিশেষ করে শিশুদের নিতে হয় বাড়তি যত্ন। কারণ শিশুদের রোগ প্রতিরোধ শক্তি সবসময় কম থাকে। তবে কিছু খাবার রয়েছে যা শিশুদের রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বাড়ায়।

ফল আর সবজি: মৌসুমি বিভিন্ন ফল ও সবজিতে থাকে রোগ প্রতিরোধের উপাদান। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শিশুকে রোজ দিন খাওয়াতে পারেন ভিটামিন ‘এ’ আর ভিটামিন ‘সি’সমৃদ্ধ পেয়ারা, কমলালেবু, পেঁপে, বেরি, কুমড়ো, পেঁয়াজ, সবুজ পাতাওয়ালা সবজি।

টক দই: রোগ প্রতিরোধে টক দই খুব ভালো কাজ করে। তাই শিশুদের খাওয়াতে পারেন টক দই। অ্যান্টি-ফাংগাল উপকরণ সর্দি-কাশি-জ্বরের মতো সংক্রমণ থেকে বাঁচায় এ খাবার। এ ছাড়া হজমের সমস্যা দূর করে। এর মধ্যে থাকা ভিটামিন ‘সি’ হাড়-দাঁত মজবুত করে।

প্রোটিন: প্রাণিজ প্রোটিন নিয়মিত খেলে পুষ্টির ঘাটতি মেটে। অ্যামাইনো অ্যাসিড পুষ্ট করে শরীরের কোষ। তাই মাছ, চিকেন, চিজ, ডিম, দুধ খাওয়াতে পারেন শিশুদের। নিরামিশ খেতে পছন্দ করলে রেঁধে দিন রাজমা, সয়াবিন, ছাতুর নানা পদ।

বাদাম: আখরোট আর আমন্ড ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডে পরিপূর্ণ। ফুসফুসের সংক্রমণ থেকে বাঁচায় এর মধ্যে থাকা গুড ফ্যাট। তাই টিফিনে শিশুকে দিতে পারেন এই দুই বাদাম।

মসলা: রসুন, আদা, হলুদে প্রচুর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা শরীরকে জীবাণুমুক্ত করে। এ ছাড়া সংক্রমণের হাত থেকে বাঁচায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

তথ্য সূত্র: এসডিটিভি বাংলা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com