বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

ওমানের সুলতান কাবুস বিন সাঈদ মারা গেছেন

  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ২৫৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ওমানের সুলতান কাবুস বিন সাঈদ মারা গেছেন। শনিবার সকালে তার মৃত্যুর খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ও সংবাদ সংস্থা। মধ্যপ্রাচ্যের দেশ ওমানের এই সুলতান ছিলেন আরব বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক। ক্যানসারসহ বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম প্রতিবেদন জানা গেছে, সুলতান কাবুস ১৯৭০ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ওমানের ক্ষমতায় আসেন। এরপর দীর্ঘ ৫০ বছর ধরে ওমান শাসন করেছেন তিনি। তার মৃত্যুতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে ওমানে।

দেশটির সরকারি সংবাদ সংস্থাটি সুলতান কাবুসের মৃত্যুর খবর জানিয়ে তাদের প্রতিবেদনে বলেছে, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে ওমান সালতানাতের রাজ দরবার থেকে জানানো যাচ্ছে যে, সুলতান কাবুস বিন সাইদ আর নেই। শুক্রবার সন্ধ্যায় আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়ে গেছেন।’

ওই বার্তায় সুলতান কাবুসের শাসনকাল এবং তার প্রজ্ঞার কথাও তুলে ধরা হয়। তাতে বলা হয়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। সুলতানের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আগামী তিনদিন তার মরদেহ রাজ দরবারে রাখা হবে। এছাড়া ৪০ দিন অর্ধনমিত রাখা হবে দেশটির জাতীয় পতাকা।

কয়েক বছর ধরে তিনি অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন। চিকিৎসার কারণে দীর্ঘদিন ধরে তার লোকচক্ষুর আড়ালে থাকা নিয়ে দেশটির ৪৫ লাখ জনগোষ্ঠীর মনে নানা প্রশ্নের তৈরি করেছে। জার্মানি ও বেলজিয়ামে চিকিৎসা শেষে সম্প্রতি রাজধানী মাসকাটে ফেরার পরই তার মৃত্যু হলো।

সন্তান কিংবা ভাই না থাকায় ২০১১ সালে নিজের উত্তরাধিকার ঘোষণার জন্য দেশের উত্তরাধিকার প্রক্রিয়া সংশোধন করার উদ্যোগ নিয়েছিলেন তিনি। যদিও কাকে নিজের উত্তরাধিকার মনোনীত করেছেন তা কখনো প্রকাশ করেননি। তাই তার মৃত্যুর পর ওমানের সুলতানের দায়িত্বভার কে পাবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com