রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

বরেণ্য নাট্যকার মামুনুর রশীদ হাসপাতালে

  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩০০ বার পঠিত

বিনোদন ডেস্ক : অসুস্থ হয়ে পড়ায় বরেণ্য নাট্যকার মামুনুর রশীদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নগরীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ তথ্য জানিয়েছেন টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা।

মামুনুর রশীদ দীর্ঘদিন ধরে পেট ব্যথায় ভুগছিলেন। গতকাল মঙ্গলবার পেট ব্যথা অনেক বেড়ে গেলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তার আলসার ধরা পড়ে। এরপর চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মাসুম রেজা বলেন, ‘মামুন ভাইয়ের আলসার ধরা পড়েছে। এখন পিজি হাসপাতালে ভর্তি আছেন। তবে আজ সকালের কোনো আপডেট তথ্য আমার জানা নেই।’

স্বাধীনতা উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃত মামুনুর রশীদ। তার নাট্যকর্মে প্রখর সমাজ সচেতনতা লক্ষ্যণীয়। শ্রেণি সংগ্রাম তার নাটকের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। অভিনয়ের পাশাপাশি অসংখ্য টেলিভিশন নাটক রচনা করেছেন তিনি। নাট্যকলায় অবদানের জন্য ২০১২ সালে তাকে একুশে পদক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com