মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

পাকিস্তানে প্রবল বৃষ্টিপাতে নিহত ২০

  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ২৭৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে প্রবল বৃষ্টিপাতে ২০ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) পাকিস্তানের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার থেকেই আফগান সীমান্তবর্তী পাকিস্তানের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিপাতে অনেক ঘর-বাড়ি ভেঙ্গে গেছে।

ত্রাণ কর্মকর্তা তইমুর আলি বলেন, পাকিস্তানের খাইবার পাখতুয়ান প্রদেশে বৃষ্টিপাতের কারণে দুর্ঘটনায় ১৪ শিশু ও তিন নারী নিহত হয়েছেন।

এদিকে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে মারা গেছেন আরো তিনজন। এছাড়া পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৫১টি বাড়ি-ঘর ভারী বৃষ্টিপাতের কারণে ধসে পড়েছে। এছাড়া সেখানে তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

সূত্র : এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com