বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

লকডাউন নিউজিল্যান্ড

  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ২৫৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ড করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ায় সোমবার (২৩ মার্চ) প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন দেশটিকে পুরোপুরি লকডাউন করার ইঙ্গিত দিয়েছেন।

রয়টার্স জানিয়েছে, সর্বোচ্চ সতর্কতা হিসেবে সব নাগরিকের ব্যক্তিগতভাবে অন্তরীণ থাকা (আইসোলেটেড), স্কুল ও অফিসসহ সব প্রতিষ্ঠান এবং জরুরি নয় এমন সব সেবা ৪৮ ঘণ্টার জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড সরকার।

প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন জানিয়েছেন, নিউজিল্যান্ডের আধুনিক ইতিহাসে এই নিষেধাজ্ঞা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে জীবন রক্ষা ও ভাইরাসের সংক্রমণ হ্রাস করতে এটি প্রয়োজন।

তিনি বলেন, ‘জাতি হিসেবে আমরা এখন স্বেচ্ছাঅন্তরীণের (আইসোলেশন) জন্য প্রস্তুত।’ এই পদক্ষেপ না নিলে দেশের লাখ লাখ মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন আরডার্ন।

শুক্রবার পর্যন্ত নিউজিল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৩৬। এরপর থেকে এই সংখ্যা বাড়তে শুরু করে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশটিতে ১০২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এখনও কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাননি। গত সপ্তাহেই পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল নিউজিল্যান্ড।

আরডার্ন জানান, সব বার, রেঁস্তোরা, জিমনেশিয়াম, সিনেমা, সুইমিং পুল, জাদুঘর, খেলার মাঠ ও যেখানে মানুষের মুখোমুখি দেখা হয় এমন সব স্থান ৪৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে। তবে সুপারমার্কেট, ফার্মেসি, হাসপাতাল, জরুরি সেবা ও প্রয়োজনীয় ব্যাংকিং সেবা চালু থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com