বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা বগুড়ায় ১ হাজার ৬৬২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঝালকাঠিতে নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনি নারী নিহত, ইসরাইলে বিদেশি শ্রমিকের মৃত্যু ঈদ উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব রাজাপুরে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ধামইরহাটে প্রধান মন্ত্রীর ত্রান তহবিলের শাড়ি বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বান্দরবানে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

ভিডিও কনফারেন্সে হবে ব্যাংকিং খাতের সভা

  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৩১৩ বার পঠিত

অর্থনৈতিক প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব ব্যাংক কোম্পানির পরিচালনা পর্ষদের সব সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এই আদেশে ব্যাংকের পর্ষদ এবং পর্ষদের সহায়ক কমিটিসমূহের সভা অনুষ্ঠানের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং বিশেষত কমিউনিটি ট্রান্সমিশন প্রতিরোধ করার লক্ষ্যে সরকারের দেওয়া বিভিন্ন নির্দেশনার প্রেক্ষিতে ব্যাংক-কোম্পানিগুলোকে এরি মধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জনসমাগমের কারণে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বৃদ্ধির আশঙ্কা বিবেচনায় ব্যাংকের পর্ষদ এবং পর্ষদের সহায়ক কমিটির সভায় ব্যাংকের পরিচালকদের সশরীরে উপস্থিতি ঝুঁকিপূর্ণ। এ প্রেক্ষাপটে এই বিভাগ থেকে জারি করা অন্যান্য নির্দেশনার ধারাবাহিকতায় এখন থেকে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সকল সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তথা ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠানের পরামর্শ দেওয়া যাচ্ছে।

এক্ষেত্রে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণকারী প্রত্যেক পরিচালক যথানিয়মে তার সম্মানী প্রাপ্য হবেন বলেও এতে উল্লেখ করা হয়েছে।

তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সভাসমূহের ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে হবে বলে আদেশে শর্ত দেওয়া হয়েছে।

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com