রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা

ডিএসসিসির ৬৫ মার্কেট বন্ধ আজ থেকে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ২৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: নভেল করোনাভাইরাস প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন ৬৫টি মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন মার্কেট ফেডারেশন।

গতকাল সোমবার বঙ্গবাজার কমপ্লেক্সে সংগঠনটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

আজ মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত এসব মার্কেট বন্ধ থাকবে। তবে এ ফেডারেশনের আওতাধীন ১৩টি কাঁচাবাজার খোলা থাকবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মার্কেট ফেডারেশন সূত্রে জানা গেছে, তাদের ফেডারেশনের অধীনে সিটি করপোরেশনের মোট ৭৮টি মার্কেট রয়েছে। এর মধ্যে কাঁচাবাজার ১৩টি। দোকান মালিক, শ্রমিক এবং ক্রেতাদের নিরাপত্তার বিষয়টি সামনে রেখে নিউমার্কেটসহ ৬৫টি মার্কেট বন্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বন্ধের সময় মার্কেটের নিরাপত্তাকর্মীরা নিজ নিজ দায়িত্ব পালন করবেন।

বৈঠকে সিটি করপোরেশন মার্কেট ফেডারেশনের সভাপতি জহির উদ্দিন বাবর, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com