শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা

জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন মোদি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ২৪৮ বার পঠিত

 
অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতের ৮০টি শহর লকডাউন করা হলেও তা অনেকেই আমলে নিচ্ছেন না বলে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের সরকার প্রধান।

এ পর্যন্ত ভারতের করোনায় আক্রান্ত ৪৯০ জন, মৃত‌্যু হয়েছে ৯ জনের। ভাইরাসটির সংক্রমণ রুখতে গত রবিবার ১৪ ঘণ্টার জনতা কারফিউ জারি করেছিল সরকার। ওই দিন বিকেলেই ভারতের দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশসহ ৮০টি শহর অবরুদ্ধ ঘোষণা করা হয়। পাঞ্জাবে জারি করা হয় কারফিউ।

কিন্তু গতকাল সোমবার লকডাউনে ভারতবাসীর কাছ থেকে খুব একটা সাড়া না মেলায় হতাশ মোদি, ‘অনেক লোক লকডাউনকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে না। দয়া করে নিজেকে বাঁচান, আপনার পরিবারকেও বাঁচান। বিধিনিষেধ গুরুত্ব দিয়ে মানুন। প্রত‌্যেকে যেমন আইন-কানুন মানেন, তা নিশ্চিত করতে রাজ‌্য সরকারকে অনুরোধ করছি আমি।’

করোনার সংক্রমণ রুখতে পরবর্তী নির্দেশনাই হয়তো দিতে যাচ্ছেন মোদি। এক টুইটারে মঙ্গলবার তিনি লিখেছেন, ‘কোভিড-১৯ রোগের মহামারি ঠেকাতে প্রয়োজনীয় ব‌্যবস্থা নিতে আজ ২৪ মার্চ, ২০২০ রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবো আমি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com