শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

জলকামান দিয়ে স্যানিটাইজার ছেটাবে পুলিশ

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ২৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে যেকোনো অনাকাঙ্ক্ষিত সমাগম ও দাঙ্গা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতে ব্যবহৃত ওয়াটার ক্যানন বা জলকামান দিয়ে স্যানিটাইজার বা জীবাণুনাশক ওষুধ ছেটাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৫ মার্চ) থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দিনে দুইবার এই ওষুধ ছেটানো হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সংশ্লিষ্ট ইউনিটকে এই নির্দেশনা দিয়েছেন।

কমিশনারের লিখিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ডিএমপির আট ক্রাইম বিভাগ আটটি ওয়াটার ক্যানন দিয়ে প্রথমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয়বার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবাণুনাশক ওষুধ ছেটাবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

বাংলাদেশে এ পর্যন্ত মোট ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন চারজন এবং সুস্থ হয়েছেন পাঁচজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com