সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেল, ১২৪ জন। ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুর্দকের তদন্ত প্রতিবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

বিটিভি ভারতে দেখানোর বিষয়ে শিগগিরই সুসংবাদ : তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ১৫ মে, ২০১৯
  • ৩৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি ভারতে দেখানোর বিষয়ে শিগগিরই সুসংবাদ দিতে পারবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আজ বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যাতে ভারতে দেখানে সম্ভব হয় সেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। বিটিভি ভারতে দেখানের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

তিনি আরও বলেন, আমি এখনই এ ব্যাপারে বলতে চাই না, যেহেতু ভারতে নির্বাচন চলছে। খুব সহসা সুসংবাদ আমরা আপনাদের দিতে পারব। সুসংবাদ তৈরি হয়ে আছে, ঘোষণা করতে চাই না।’

ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, ‘ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কসহ নানাবিধ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত-বাংলাদশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর ওপর একটি ছবি নির্মিত হতে যাচ্ছে। সেই ছবির পরিচালক বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। সেই বিষয়টি নিয়ে বাংলাদেশের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীর নেতৃত্বে তথ্য সচিবসহ সেখানে গিয়েছিলেন। সেখানে অনেক গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘বঙ্গবন্ধু চলচ্চিত্রের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। “বঙ্গবন্ধু”র স্ক্রিপ্ট রাইটার আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে। তিনি দু’সপ্তাহ বাংলাদেশে থাকবেন।’

‘ছবিটি যৌথ মালিকানায় হবে। এর ৬০ ভাগ মালিকানা থাকবে বাংলাদেশের, আর ৪০ ভাগ মালিক ভারত সরকার। বিনিয়োগটাও সেইভাবেই হবে। ইতোমধ্যে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে এবং কাজ শুরু হয়ে গেছে’ বলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com