বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী কাফরুলে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাস: বাসা-বাড়ি পরিষ্কার রাখার আহ্বান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ২৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস ও ডেঙ্গু মশা প্রতিহত করতে বাসা-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্ববান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মিরপুর স্টেডিয়ামের সামনে করোনাভাইরাস সংক্রমণ রোধে ডিএনসিসি’র জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান।

আতিকুল ইসলাম বলেন, ‘রাস্তাঘাট, বাসা-বাড়ি ও বাজারগুলো জীবানুমুক্ত করতে হচ্ছে। আমাদের জন্য এটি একটি বাড়তি চাপ। এখন মশাও বেড়ে গেছে। এটি বাস্তব। আপনারা সবাই বাসায় আছেন। এই মুহূর্তে অনুরোধ করব, আপনাদের বাসা-বাড়ি পরিষ্কার রাখবেন। বাসার ছাদ, বাসার সামনের ড্রেন সবাই মিলে পরিষ্কার করুন। নিজের কাজ নিজে করতে কোনো লজ্জা নেই। ’

মশক কর্মীদের সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মশার ওষুধ ছেটানোর কথা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু বাস্তবে অনেকে ওষুধ ছিটাচ্ছে না। ওষুধের সমস্যা নেই। বড় সমস্যা কার্যক্রম মনিটরিং করা।’

এ উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম ও প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com