শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পিরোজপুরে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কুয়েত ফেরত প্রবাসী মোহাম্মদ আক্তারুজ্জামান মিরাশ মিয়ার দুটি আম বাগানে বিভিন্ন জাতের সুস্বাদ আমের সমারোহ তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম।

করোনা: পুলিশকে সুরক্ষা সামগ্রী দিচ্ছে চীন

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ২৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশকে সুরক্ষার সামগ্রী দিচ্ছে চীন।

রোববার (২৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে পুলিশ বাহিনীর হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হবে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টারের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, করোনা প্রতিরোধক পিপিই, হ্যান্ড গ্লাভস, টুপিসহ আরো বেশ কিছু সামগ্রী পুলিশকে দিচ্ছে চীন। কেননা এই দুর্যোগের মধ্যেও তারা মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এ কারণেই সে দেশের সরকার পুলিশ বাহিনীর জন্য এগুলো পাঠিয়েছে। শুক্রবার রাতেই চালানটি বাংলাদেশে এসে পৌঁছেছে বলে জানা গেছে।

এদিকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করায় রাজধানীর রাস্তাঘাট ফাঁকা। মানুষ চলাচল নেই বললেই চলে। তবে এর মধ্যেই জনগণকে সচেতন করা সহ নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ। তারা মানুষকে ঘরে রাখা নিশ্চিত করতে কাজ করছে। যা নিজেদের জীবনের জন্যও ঝুঁকি। অথচ পর্যাপ্ত প্রতিরোধক পুলিশের নেই।

বৃহস্পতিবার (২৬ মার্চ) চীন সরকার বাংলাদেশকে ১০ হাজার টেস্টিং কিট, ১০ হাজার প্রোটেকটিভ গাউন ও এক হাজার থার্মোমিটার পাঠিয়েছে। বাংলাদেশের কাছে চীনের পক্ষে সরঞ্জামগুলো হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। আর বাংলাদেশের পক্ষে সরঞ্জামগুলো গ্রহণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com