বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

জেনে নিন কাঁঠালের পিঠা তৈরির রেসিপি

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

সিটিজেন নিউজ ডেস্ক: পাকা কাঁঠালের সুমিষ্ট গন্ধ অনেককেই আকৃষ্ট করে, অনেকের কাছে এটি আবার ততটা প্রিয় ফল নয়। তবে পাকা কাঁঠাল খান বা না খান, এটি দিয়ে তৈরি পিঠা পছন্দ করবেন যে কেউ। আপনার বাড়িতে যদি চালের গুঁড়া, নারিকেল আর অল্প কিছু উপকরণ থাকে, তাহলে আজই কাঁঠাল দিয়ে তৈরি করে নিন সুস্বাদু পিঠা। চলুন জেনে নেওয়া যাক কাঁঠালের পিঠা তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে:

পাকা কাঁঠাল- ১৫-২০ কোয়া

চালের গুঁড়া- এক কাপ

চিনি অথবা গুড়- আধা কাপ

নারিকেল- আধা কাপ

লবণ- সামান্য

পানি- প্রয়োজন অনুযায়ী

তেল- ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন: প্রথমে কাঁঠালের বীজ বাদ দিয়ে রস বের করে নিন। এরপর তার সঙ্গে চালের গুঁড়া, চিনি অথবা গুঁড়, নারিকেল, লবণ এবং প্রয়োজনমতো পানি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। চুলায় একটি কড়াইতে তেল গরম হতে দিন। গরম হয়ে এলে তাতে মিশ্রণটি থেকে অল্প অল্প গোলা তুলে বড়া পিঠার মতো করে ভেজে নিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com