বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান

দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২ বার পঠিত

হিলি প্রতিনিধিঃ
“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে হরেক রকমের ফল সাজিয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ফল মেলা-২০২৬।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি কার্যালয় চত্বরে এ ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

মেলার স্টলে রয়েছে ৪৪ প্রকার ফল। তার মধ্যে আম , লিচু, কাঁঠাল, কলা, পেয়ারা, পেঁপে, আনারস, তরমুজ, বাঙ্গি, জাম, জামরুল, কুল, ডালিম, লেবু, মাল্টা, কমলা, আঙুর, ড্রাগন ফল, সফেদা, আমড়া, বেল, নারিকেল, তাল, খেজুর, বরই, করমচা, জলপাই, স্ট্রবেরি, অ্যাভোকাডোসহ বিভিন্ন মৌসুমি ও অপ্রচলিত ফল।

বক্তারা বলেন, ফল মেলা শুধু কৃষকদের উৎসাহিত করে না, এটি মানুষের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু-কিশোরদের ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর। নিয়মিত এমন মেলার আয়োজন হলে কৃষি ও পুষ্টি উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে।

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, কৃষি সম্পাসারণ অধিদপ্তরেরর কর্মকর্তা মেসবাহুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফসহ স্কুল শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com