বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

এই মুহূর্তে ৫০৭ প্রতিষ্ঠান কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত : প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ২৬৪ বার পঠিত

 

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এপ্রিল মাসটি আমাদের জন্য একটু কষ্ট হবে। এ মাসে সাবধানে থাকতে হবে। তারপরও ইউরোপ-আমেরিকায় যে পরিমাণ রোগ সংক্রমিত হয়েছে তার তুলনায় আমাদের দেশে কম। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে বাঙালি মারা গেছে সে তুলনায় সারা দেশে কম।

সোমবার (২০ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে ধারাবাহিক ভিডিও কনফারেন্সের অংশ হিসেবে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের সঙ্গে মতবিনিময়ের আগে তিনি এ কথা জানান।

বাংলাদেশে যাতে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ না হয়, সেজন্য এপ্রিল মাস সতর্ক থাকতে বলেন প্রধানমন্ত্রী । একই সঙ্গে তিনি জানান, দেশে এই মুহূর্তে ৫০৭ প্রতিষ্ঠান কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত রয়েছে।করোনাভাইরাসের কারণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীণতা দিবস, নববর্ষের মতো অনুষ্ঠান বাতিল করা হয়েছে উল্লেখ করে সবাইকে সরকারি নির্দেশনা মেনে সুরক্ষিত থাকার আহ্বান জানান তিনি ।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের অনেকেই এটি ভালোভাবে মানতে চান না। যার ফলে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাচ্ছে। যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেসব নির্দেশনা যেন সবাই মেনে চলেন। মানুষের সমাগম হয় সেখানে না থাকা, নিজেকে সুরক্ষিত রাখা, এটা একান্তভাবে প্রয়োজন।’

করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সবাই যেন এটি ব্যবহার না করে। যেগুলো সম্পূর্ণ রোগী দেখার জন্য সেগুলো রোগী দেখার জন্যই থাকবে। হাসপাতালে কর্মরত তাদের জন্যই শুধু ব্যবহার করা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com