মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাছা থানায় নতুন আক্রান্ত ২০, মোট আক্রান্ত ২৫

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩২১ বার পঠিত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানার নতুন করে ২০ জন কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই থানায় মোট ২৫জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। সোমবার পুলিশের সহ কমিশনার (গাছা-পুবাইল জোন) আশরাফুল উল্লাহ আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন করে আরও ৩০জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশংকা করছেন এই কর্মকর্তা।

জানা যায়, গত ১৩ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার এক উপপরিদর্শক প্রথম করোনায় আক্রান্ত হয়। এরপর ২০ জনের নমুনা সংগ্রহের পর গাছা জোনের এসি আশরাফুল উল্লাহ, ওসির বডিগার্ড, ড্রাইভার ও বাবুর্চি করোনা শনাক্ত হয়। পরবর্তীতে আরও ২৬জনের নমুনা সংগ্রহ করা হয়। সোমবার প্রকাশিত রিপোর্টে এদের মধ্যে আরও ২০ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে গাছা থানার ২৫ কর্মকর্তা করোনায় আক্রান্ত হলেন। নতুন করে আরও ৩০জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার রিপোর্ট এখনও প্রকাশ হয়নি।
এদিকে গাছা থানার ২৫ কর্মকর্তা আক্রান্তের পরও লকডাউন করা হয়নি থানা কমপ্লেক্সকে। এতে করে আতংকিত হয়ে পড়েছেন অনেক পুলিশ সদস্য।

নাম প্রকাশে অনিচ্ছুক গাছা থানার এক কর্মকর্তা জানান, প্রথম থেকেই আমাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হলে এমনটা হতো না। পর্যাপ্ত পরিমাণ পিপিই সরবরাহ করা হয়নি আমাদের। থানা কমপ্লেক্সও লকডাউন করা হয়নি। এখন শুধু আমরাই আক্রান্ত নই, আমাদের পরিবারও আক্রান্তের আশংকায় রয়েছি। থানার ব্যারাকের অধিকাংশ সদস্যই করোনায় আক্রান্ত। এই পরিস্থিতিতে কি করবো বুঝতে পারছি না। প্লিজ আমাদের জন্য দোয়া করবেন।

গাছা জোনের সহকারী কমিশনার  (এসি) আশরাফুল উল্লাহ বলেন, আমাদের অধিকাংশ অফিসার করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। আমি নিজেও করোনায় আক্রান্ত। আপাতত থানার কোন কর্মকর্তা ডিউটিতে যাবেন না। পার্শ্ববর্তী থানার টিম দিয়ে থানা এলাকায় নিরাপত্তা টহল দেওয়া হবে। থানা লকডাউন করা হবে কিনা সে নির্দেশনা কমিশনার স্যার জানাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com