মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ ” ঈদ আনন্দ ভাগাভাগি করতে হবে সবার সাথে ” সাংবাদিক মো: মুক্তাদির হোসেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে এমবাপ্পের ফেরার সম্ভাবনা ইউজিসি’র চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প নেইমার নেই, ব্রাজিল দলে ফিরলেন এনড্রিক এতিম শিক্ষার্থীদের সাথে এক ব্যাতিক্রমধর্মী সেহরিতে এমপি জাহাঙ্গীর কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্বে করোনায় মৃত্যু ১ লাখ ৭০ হাজার ছাড়ালো

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ২৫৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : চীনে উৎপত্তি হওয়া করোনাভাইরাসের দাপট চলছে বিশ্বজুড়ে। এখন পর্যন্ত তার থামার কোনো লক্ষণ নেই। আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। কোভিড-১৯ রোগে মারা যাওয়ার সংখ্যা মঙ্গলবার ১ লাখ ৭০ হাজার ছাড়ালো।

২১০টি দেশ ও অঞ্চলে থাবা বসানো করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছুঁই ছুঁই। সেরে উঠেছে প্রায় সাড়ে ৬ লাখ মানুষ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৪৩৬ এবং আক্রান্ত ২৪ লাখ ৮১ হাজার ২৮৭ জন।

গত কয়েক সপ্তাহের মতো আক্রান্ত ও ‍মৃত্যুর হিসাবে যুক্তরাষ্ট্র শীর্ষেই আছে। ৭ লাখ ৯২ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। প্রাণহানির সংখ্যা সাড়ে ৪২ হাজার।

২০ হাজারের বেশি মৃত্যু নিয়ে এরপর আছে ইতালি, স্পেন ও ফ্রান্স। ইউরোপের এই তিন দেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২১০ জন, মৃত্যু ২০ হাজার ৮৫২। ইতালিতে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ১ লাখ ৮১ হাজারের বেশি। ফ্রান্সেও মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়ালো, আক্রান্ত দেড় লাখের ওপর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com