মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প নেইমার নেই, ব্রাজিল দলে ফিরলেন এনড্রিক এতিম শিক্ষার্থীদের সাথে এক ব্যাতিক্রমধর্মী সেহরিতে এমপি জাহাঙ্গীর কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদে নারীর টানে ভোলায় ফিরতে শুরু করেছে মানুষ, জননিরাপত্তায় কোস্টগার্ড বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুণী স্নান অনুষ্ঠিত ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন মিরপুরে ৩১৭ শিশুকে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাইকেল উপহার যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬

৪ মে থেকে ইতালিতে লকডাউন শিথিল হচ্ছে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ২৬৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি। তবে আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমতে থাকায় ধীরে ধীরে লকডাউন তোলার পরিকল্পনা করছে সরকার। দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে মঙ্গলবার বলেছেন, ৪ মে থেকে শিথিল হচ্ছে লকডাউন। পুরোপুরি প্রত্যাহার করা না হলেও সুনিয়ন্ত্রিত পরিকল্পনার মাধ্যমে ইতালিকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর কথা বললেন সরকার প্রধান।

কেবল জরুরি নিত্যপণ্য কেনা ছাড়া বাইরে যাওয়া নিষিদ্ধ করেছে সরকার। গত ৯ মার্চ থেকে চলা লকডাউনে ব্যবসা বন্ধ থাকার পাশাপাশি ঘরে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এতে অর্থনীতি স্থবির হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এটি কাটাতেই এখন লকডাউন শিথিলের কথা ভাবছে সরকার।

ফেসবুক পোস্টে কন্তে লিখেছেন, ‘আমার ইচ্ছা, আমি যদি বলতে পারতাম: সবকিছু আবার খুলে দেওয়া হোক। আমরা কাল থেকেই কাজ শুরু করতে যাচ্ছি… কিন্তু এ ধরনের সিদ্ধান্ত হবে দায়িত্বহীন। এটা সংক্রমণের হার অনিয়ন্ত্রিতভাবে বাড়াবে এবং আমাদের এতদিনের সব চেষ্টা বৃথা যাবে। জাতীয় পরিকল্পনার ভিত্তিতে আমাদের কাজ করতে হবে।’

ইতালির প্রধানমন্ত্রী জানান, লকডাউন প্রত্যাহার করা হবে গবেষণা ও বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে। কিছু সংখ্যক লোককে খুশি করার জন্য নয় কিংবা কোনো উৎপাদক, প্রতিষ্ঠান বা অঞ্চলের বিশেষ অনুরোধেও নয়। কন্তে আরো লিখেছেন, ‘বিধিনিষেধ শিথিল করা হলে সংক্রমণ আবার বাড়ার ঝুঁকি থাকবে। এ মাত্রা সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য প্রস্তুত থাকতে হবে যেন সংক্রমণের ঝুঁকি সহনীয় থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com