বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সংসদের অধিবেশন শুরু মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কমিটি ঘোষণায় হাতিয়া শাখার শুভেচ্ছা ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী সাংবাদিক সুজনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতীয় সাংবাদিক সংস্থার সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের তালায় শিক্ষকের মারধরে রক্তাক্ত ২য় শ্রেণির ছাত্রী কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা কুমিল্লায় ৬৯৩ পিস ভারতীয় শাড়ি জব্দ নৌ পুলিশের অভিযানে আটক ১৬৩ জন

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অভিনেত্রী অ্যাসলে রস

  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ২৭৯ বার পঠিত

অনলাইন ডেস্ক: মাত্র ৩৪ বছরেই থেমে গেল প্রাণপ্রদীপ। সড়ক দুর্ঘটনায় ​মারা গেলেন অভিনেত্রী অ্যাসলে রস-এর। লিটল ওমেন-আটলান্টা-খ্যাত টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অ্যাসলে রস-এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

এন্টারটেউনমেন্ট ওয়ার্ল্ড বলছে, গত রবিবার আটলান্টায় এক গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন অ্যাসলে। দুর্ঘটনার পর অভিনেত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে ভর্তির ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু হয় তাঁর।

অ্যাসলে রস-এর মৃত্যুর খবর তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়। বর্তমানের কঠিন সময়ে শুভান্যুধায়ীরা যাতে তাঁদের পাশে থাকেন, সেই আসা প্রকাশ করেন প্রয়াত অভিনেত্রীর পরিবার। পাশাপাশি অ্যাসলের মৃত্যুর পর যাতে তাঁদের পরিবারকে কিছুটা সময় একা থাকতে দেওয়া হয়, সেই আবেদনও করা হয়।

২০১৬ সালে শুরু হয় লিটল ওমেন-এর সম্প্রচার। ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে এই টেলিভিশন শো। মিস মিনি নামে অ্যাসলে রস-এর এই শোয়ের জন্য ক্রমশ জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেন তিনি। ফলে তাঁর মৃত্য়ুর খবর প্রকাশ্য আসতেই ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com