রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে গাবখান নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ রাজাপুরে ঢাকা-চট্টগ্রামগামী বাসে বাড়তি ভাড়া, ভোগান্তিতে যাত্রীরা স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণীর মৃত্যুতে এবি পার্টির শোক টয়লেটের দুর্গন্ধ দ্রুত দূর করার ৫ উপায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে মহাস্থানে বলিউডের স্বজনপ্রীতিতে কাজ হারান কৃতি শ্যানন উলিপুরে টাকার অভাবে মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি: ১০ মাসের শিশু রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন চারদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না রাফিনিয়া

করোনা: বাংলাদেশ-ভারত সম্পর্ক সর্বোচ্চ অগ্রাধিকার: মোদি

  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ২৮৬ বার পঠিত

নিউজ ডেস্ক: নভেল করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ও ভারত পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবে উল্লেখ করে এই সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ফোনে কথা বলার পর এক টুইট বার্তায় এ কথা জানান মোদি।

টুইট বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘বাংলাদেশের মানুষ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাতে তার সঙ্গে কথা বলেছি। আমরা কোভিড-১৯ পরিস্থিতি এবং তা মোকাবিলায় ভারত ও বাংলাদেশের সহায়তার উপায় নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক সর্বোচ্চ অগ্রাধিকারে থাকা অব্যাহত থাকবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়ে তার সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদি। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকালে শেখ হাসিনাকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ফোনালাপে করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি তারা পুনর্ব্যক্ত করেছেন। পরিস্থিতি মোকাবিলায় দুই নেতাই খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com