বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের অধিবেশন শুরু মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কমিটি ঘোষণায় হাতিয়া শাখার শুভেচ্ছা ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী সাংবাদিক সুজনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতীয় সাংবাদিক সংস্থার সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের তালায় শিক্ষকের মারধরে রক্তাক্ত ২য় শ্রেণির ছাত্রী কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা

ক্ষমতায় বসলে সবকিছু জায়েজ মনে হয়, চুরিরও বিচার হয় না: কর্নেল অলি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩৩৪ বার পঠিত

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ক্ষমতার লোভ এবং অহংকার পৃথিবীকে গ্রাস করেছে। ক্ষমতায় বসলে সবকিছু জায়েজ মনে হয়। অন্যকে মানুষ মনে হয় না। মানুষকে মর্যাদা দিতে চায় না। করোনার মতো মহামারীর পরেও থেমে নেই ক্ষমতাসীনদের চাল চুরি, রিলিফের মাল চুরি, টাকা চুরির ঘটনা। প্রতিদিন পত্রিকার কাগজে শিরোনাম হচ্ছে এই চুরির খবর। অথচ কোথাও কোন বিচার নেই।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, দেশে অদ্ভুত সরকার, যাদের কাছে মানুষের কোনও মূল্য নেই। করোনাভাইরাসে আক্রান্ত এবং হতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অথচ সরকার পদক্ষেপ না নিয়ে লকডাউন শিথিল করেছে। এ মুহূর্তে লকডাউন আরো কঠোর করার প্রয়োজন ছিলো। গত ২-৩ দিন যেভাবে লকডাউন অমান্য করা হয়েছে তাতে বড় ধরণের ক্ষতির সম্মুখিন হতে হবে। সরকার কার্যকর কোনও পদক্ষেপ না নিয়ে শুধু যুক্তিতর্ক এবং টেলিভিশনের বক্তব্যের মধ্যে নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রেখেছে।

তিনি বলেন, করোনা ভাইরাস কয়েকশত বছরের মধ্যে একটি বহুল আলোচিত দুঃস্বপ্ন এবং আতঙ্ক। সমগ্র পৃথিবীর মানুষকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। সবকিছু একাকার করে দিয়েছে। কারণ আমরা অমানুষ হয়ে গেছি। আল্লাহর শাসন মানতে আমাদের অনীহা।যত্রতত্র মদ্যপান, বেহায়াপনা, সুদ, ঘুষ, মুনাফাখোরি, অবিচার, অনাচার, অত্যাচার, উলঙ্গতা, ক্ষমতার লোভ এবং অহংকার পৃথিবীকে গ্রাস করেছে।
কর্নেল অলি আরও বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ত্রাণ সামগ্রী নিয়ে যদি কেউ নয়-ছয় করে, তাদেরকে জেলে পাঠানো হবে। চোররা দলীয় লোক হওয়ার কারণে কাউকে জেলে পাঠানো হচ্ছে না। এতে করে জনমনে হতাশা সৃষ্টি হয়েছে। এছাড়াও ত্রাণ সামগ্রী বিতরণের ব্যাপারে সরকারকে আরো কঠোর এবং যত্নশীল হতে হবে। মনে রাখতে হবে, কোন অবস্থাতেই যেন অসহায় হতদরিদ্র এবং নিম্নমধ্যবিত্ত আয়ের লোকেরা বাদ না পড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com