বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

আরও ২১৫ ব্রিটিশ নাগরিক ঢাকা ছাড়লেন

  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ২৬০ বার পঠিত

নিউজ ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বাংলাদেশে ভ্রমণে এসে আটকা পড়া যুক্তরাজ্যের আরো ২১৫ জন নাগরিক বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন।

শুক্রবার (১ মে) ঢাকায় যুক্তরাজ্যের দূতাবাস সূত্র এই তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, আজকের ফ্লাইটে নয় শিশুসহ যুক্তরাজ্যের ২১৫ জন নাগরিক একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছেড়েছেন।

এর আগে যুক্তরাজ্যের এসব নাগরিকদের সিলেট থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হয়।

যুক্তরাজ্য তাদের নাগরিকদের দেশে ফেরাতে আজকের পর আরও তিনটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে। ফ্লাইটগুলো যথাক্রমে ৩, ৫ এবং ৭ মে ঢাকা ছেড়ে যাবে।

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে এখন পর্যন্ত যুক্তরাজ্যের নাগরিকরা ছয়টি বিশেষ ফ্লাইট ঢাকা ছেড়েছেন। এসব ফ্লাইটে দেশে ফিরে গেছেন মোট ১২০৫ জন।

গত ২১ এপ্রিল প্রথম একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে যুক্তরাজ্য তাদের ২৬৪ জন নাগরিককে দেশে ফেরার সুযোগ করে দেয়। ২৩ এপ্রিল আরও ১৭৭ নাগরিককে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়। এরপর গত ২৫ এপ্রিল বিশেষ ফ্লাইটে ১৭১ নাগরিক দেশে ফিরে যান।

এরপর গত ২৬ এপ্রিল বিশেষ ফ্লাইটে ১৬৮ নাগরিক দেশে ফেরেন। সর্বশেষ ২৯ এপ্রিল বিশেষ ফ্লাইটে ২১০ ব্রিটিশ নাগরিক দেশে ফিরে যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com