মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘প্রবাস বন্ধু’স্বাস্থ্য সেবা দেবে সৌদি প্রবাসী বাংলাদেশিদের

  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ৩১৮ বার পঠিত

অনলাইন ডেস্ক: সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য সেবা ও পরামর্শ প্রদানের জন্য গতকাল অনলাইন পদ্ধতিতে ‘প্রবাস বন্ধু কল সেন্টার’-এর উদ্বোধন করা হয়।

করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা দিতে সৌদি আরবের বাংলাদেশি ২২ লাখ প্রবাসীদের জন্য চালু করা হয় এই ‘প্রবাস বন্ধুকল সেন্টার’।

কল সেন্টারের হট লাইন নম্বর +৮৮০৯৬১১৯৯৯১১, সাথে থাকছে দুইটি ইমো নম্বর: +৮৮০১৪০০৬১১৯৯-৮, +৮৮০১৯৫৮১০৫০২।

অনলাইন পদ্ধতিতে সেবাটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

এছাড়াও উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ডক্টর মো. আবুল হাসান, ৩টি মন্ত্রণালয়ের সচিবগণ, এটুআই এর প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মো. আব্দুল মান্নান ও এটুআই-এর পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের স্টার্টআপ বাংলাদেশ- আইডিয়া প্রকল্পের কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ডাক্তারগণ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com