বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

সরকার গরিব মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করছে: সেলিম

  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ৩০৪ বার পঠিত

করোনাভাইরাস মহামারীর এ সময়ে সরকার মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করছে বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, এই ভয়ঙ্কর মহামারীতে দুর্ভিক্ষের মতো অবস্থা মোকাবেলা না করে সরকার গরিব মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করছে। তামাশা করে এতবড় বিপর্যয় ঠেকাতে পারবেন না।

শনিবার নিজ নির্বাচনী এলাকা লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ৩ নম্বর ভাদুর ইউনিয়ন ও ৮ নম্বর করপাড়া ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এলডিপির এই নেতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তার অংশ হিসেবে প্রায় এক হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। দেশে ত্রাণ চুরির ঘটনায় সরকারের গৃহীত ব্যবস্থার সমালোচনা করে সেলিম বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ত্রাণসামগ্রী নিয়ে যদি কেউ নয়-ছয় করে তাদেরকে জেলে পাঠানো হবে।

চোররা দলীয় লোক হওয়ার কারণে কাউকে জেলে পাঠানো হচ্ছে না। এতে করে জনমনে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, দেশে অদ্ভূত সরকার। যাদের কাছে মানুষের কোনো মূল্য নেই। করোনাভাইরাসে আক্রান্ত এবং হতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অথচ সরকার পদক্ষেপ না নিয়ে লকডাউন শিথিল করেছে। সেলিম বলেন, করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত খেটে খাওয়া মানুষকে খাদ্য সহায়তা দিতে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার কয়েক হাজার হতদরিদ্র লোকজনসহ দলের অসহায় নেতাকর্মীদের বাড়িতে এ খাদ্যসামগ্রী পৌঁছানো হবে।

তিনি আরও বলেন, আমরা অসহায় মানুষদের নিয়ে কোনো রাজনীতি করতে চাই না। করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের খাদ্য সহায়তা দিতে তিনি সব রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান ও যারা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণসহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক ও করপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করীম ডিহিদার, সাধারণ সম্পাদক কবির হোসেন কানন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ রাব্বানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, করপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রাজু পাটোয়ারী, ভাদুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবলুসহ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com