বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

নতুন ৬ জনসহ ৩৫ জনের করোনা

  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ২৮৩ বার পঠিত

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে নতুন করে আরও ছয় ব্যক্তি কোভিড-১৯ বা করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে জেলা স্বাস্থ্য প্রশাসন এই তথ্য জানায়। এ নিয়ে শরীয়তপুরে মোট করোনা শনাক্ত হলেন ৩৫ জন।

শনিবার (২ মে) দুপুরে জেলা স্বাস্থ্য প্রশাসন সূত্র জানায়, নতুন শনাক্তদের মধ্যে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নে তিন জন, নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নে একজন এবং সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নে দুই জন রয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা সবাই সম্প্রতি ঢাকা থেকে এসেছেন। আক্রান্ত ছয় জনই পুরুষ। এদের মধ্যে ১৩ থেকে ১৮ বছর বয়সের তিন জন এবং ২৫ থেকে ৩০ বছর বয়সের তিন জন রয়েছেন। স্থানীয় প্রশাসন ইতোমধ্যেই আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশেপাশের বাড়িগুলো লকডাউন করার কাজ শুরু করছে। নড়িয়া ও ডামুড্যা উপজেলার দুই ব্যক্তি ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। একজন ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং একজন শরীয়তপুর সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

জেলার করোনা বিষয়ক ফোকাল পার্সন সমন্বয়ক ডা. আব্দুর রশীদ জানান, উপসর্গ না থাকায় নতুন করে শনাক্ত ছয় জনকে তাদের নিজ বাড়িতেই হোম আইসোলেশনে রাখা হয়েছে। তাদের সংস্পর্শে আসতে পারে এমন ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অগ্রাধিকার ভিত্তিতে তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com