শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা পাঠানোর নির্দেশ মাউশি’র নাগেশ্বরীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে র‍্যাবের জালে ইউপি চেয়ারম্যান গ্রেফতার কুড়িগ্রামের সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান কার্যক্রম শুরু জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক চেলসির সাথে ছয় বছরের চুক্তি বৃদ্ধি করলেন রেসি জেমস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘নির্ভরযোগ্য’ জ্বালানি সরবরাহ দিতে পারবে যুক্তরাষ্ট্র ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

পর্যটকদের জন্য হোটেল খুলে দিলো মিশর

  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩৩২ বার পঠিত

 

অনলাইন ডেস্ক: মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে নাজেহাল পুরো বিশ্ব। তবে উত্তর আফ্রিকার প্রাচীন রাষ্ট্র মিশর এরই মধ্যে তাদের বন্ধ হওয়া হোটেলগুলো সীমিত আকারে পুনরায় চালু করেছে স্থানীয় পর্যটকদের জন্যে।

করোনা ঠেকাতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে এসব হোটেল খোলা রাখার অনুমতি দিয়েছে দেশটির মন্ত্রী পরিষদ। সোমবার (৪ মে) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মন্ত্রী পরিষদের ইস্যু করা এক বিবৃতিতে বলা হয়েছে যে, চালু করা হোটেলগুলোতে আবাসিক একজন চিকিৎসক সার্বক্ষণিক উপস্থিত থাকা বাধ্যতামূলক। পাশাপাশি, আগত পর্যটকদের নিয়মিত তাপমাত্রা পরীক্ষা, পর্যাপ্ত জীবাণুনাশক ও অন্যান্য বিষয় সুনিশ্চিত করেই এসব হোটেল চলবে।

করোনাভাইরাস মিশরের পর্যটন সেক্টরকে বন্ধ করে ফেলেছে যা দেশটির জিডিপির ১২ থেকে ১৫ শতাংশ। ফলে আফ্রিকার দেশটি এখন প্রতি মাসে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতির মুখোমুখি হচ্ছে।

মহামারি ঠেকাতে মিশরের সরকার সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিলসহ সব হোটেল, রেস্তোরা এবং ক্যাফে বন্ধ করে দিয়েছে। এদিকে লকডাউনের কড়াকড়ি মেনে চলতে দেশটিতে রাতে কারফিউ জারি করা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com