বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

রাঙামাটিতে যুবককে গলাকেটে হত্যা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩০৯ বার পঠিত

 

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলায় এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে।

নিহত হ্লাপ্রুচাই মারমা (৩৮) উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলো এলাকার মৃত অংথোয়াইখই মারমার ছেলে।

আজ মঙ্গলবার (০৫ মে) সকাল ৯টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলো মধ্যমপাড়ায় তার উপর আক্রমণ করা হয়। আক্রমণকারী মংথোথাই মারমা ডাকবাংলো এলাকার চাথোয়াইপ্রু মারমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘটনার শিকার হ্লাপ্রুচাই মারমা নিজ বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় ডাকবাংলো এলাকায় মংথোথাই মারমা অতর্কিত ধারালো দা দিয়ে হামলা চালিয়ে গলাকেটে তাকে হত্যা করে। স্থানীয়রা এগিয়ে আসার আগেই তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

চন্দ্রঘোনা থা্নার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশরাফ আহম্মেদ জানান,কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com