বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

এসএসসির ফলাফল শিগগিরই, শিক্ষা প্রতিষ্ঠান খোলার ১৫ দিনের মধ্যে এইচএসসি পরীক্ষা

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩৯৫ বার পঠিত

অনলাইন ডেক্স: এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল দিতে খুব বেশি দেরি নেই আর।  খাতা দেখা হয়ে গেছে ৮০ শতাংশ।  ওদিকে, এইচএসসি পরীক্ষা হবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ১৫ দিনের মধ্যে।
গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন।

প্রায় ২০ লাখ পরীক্ষার্থীর অংশগ্রহণে এবার এসএসসি ও সমমান পরীক্ষা সময়মতই শেষ হয়েছে। বাধ সেধেছে ফলাফলে।

করোনার প্রভাব মোকাবিলায় সাধারণ ছুটি, সামাজিক দূরত্ব নিশ্চিত করা, জরুরি ছাড়া অন্য কোন পরিবহন চলাচলে নিষেধাজ্ঞায় পরীক্ষার খাতা দেখায় ছিল জটিলতা।  ফলাফলও হচ্ছিল দেরি। পরবর্তীতে ডাকবিভাগ সীমিত আকারে চালু হওয়ায় সেই জটিলতা দূর হয়।

শিক্ষাসচিব মাহবুব হোসেন বলেন, আমাদের খাতা দেখা হয়ে গেছে। ওএমআর শিটটা সংগ্রহ করাটাই বাকী রয়েছে। ডাক বিভাগ খোলার ফলে এই কাজও আমাদের ৮০ শতাংশ শেষ হয়েছে। বাকী কাজও শেষ হয়ে যাবে। আমাদের চেষ্টা আছে দ্রুততম সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করা।

তবে, সমস্যা দেখা দিয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে।  এক্ষেত্রে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক না হওয়া পর্যন্ত, অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এইচএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখের বেশি।

শিক্ষাসচিব মাহবুব হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার ১৫ দিনের মধ্যেই আমরা পরীক্ষা শুরু করার প্রস্তুতি নিব। আমরা কিছু কিছু মাসকে টার্গেট করে এই পরীক্ষা সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছি।

করোনায় যেসব ক্ষেত্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে শিক্ষা অন্যতম।  তবে সবকিছু স্বাভাবিক হবার পর, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্টরা করোনায় সৃষ্ট ক্ষতি, পুষিয়ে নিতে দৃঢ় প্রত্যয়ী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com