রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে ফেনীতে হাম-রুবেলা টিকা পাবে ১ লাখ ৯৩ হাজার শিশু ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের সাড়ে ৮টা থেকে কেন্দ্রে প্রবেশে অনুমতির নির্দেশ আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে দর্শক সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর এস আলমকে গ্রেপ্তারের দাবি ইসলামী ব্যাংক গ্রাহকদের মার্কিন অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান বিচার বিভাগে ডিজিটাল অগ্রযাত্রা, জনভোগান্তি কমাতে সংস্কারে গতি আনছে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই কিউবার সঙ্গে সংলাপের আহ্বান মেক্সিকো, স্পেন ও ব্রাজিলের মে মাসের মাঝামাঝি পর্যন্ত পেছাল পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল

সৌদি আরবে বৃহস্পতিবার থেকে কারফিউ শিথিল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ২৭২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : আগামী বৃহস্পতিবার থেকে মক্কা বাদে সব শহরে কারফিউ শিথিল করছে সৌদি আরব। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর নিশ্চিত করেছে।

এই বৃহস্পতিবার থেকে মক্কা ছাড়া সব স্থানে কোভিড-১৯ কারফিউ থাকবে বিকাল ৩টা থেকে পরেরদিন ভোর ৬টা পর্যন্ত।

করোনাভাইরাস বাধানিষেধ আরো কিছু ক্ষেত্রে শিথিল করছে সৌদি আরব। মক্কার বাইরে সব মসজিদ খুলছে ৩১ মে থেকে ২০ জুন পর্যন্ত। এসপিএ বলছে, ২১ জুন থেকে লকডাউন পুরোপুরি প্রত্যাহার করে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় সৌদি আরব।

সরকারি ও বেসরকারি খাতের চাকুরিজীবীরা তাদের কর্মক্ষেত্রে ফিরতে পারবেন। অভ্যন্তরীণ ফ্লাইট ও ঘুরে বেড়ানোর ওপর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।

এসপিএ আরো যোগ করেছে, ২১ জুন থেকে মক্কার মসজিদগুলো খুলবে এবং শিথিল হবে সেখানকার কারফিউ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com