রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর এসএসসি/সমমান পরীক্ষা ২০২৬ কক্ষ পরিদর্শকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা” রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পিরোজপুর শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে গৃহকর্তা ও ডাকাত দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের একজন নিহত আহত ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত আরএমপির জনবান্ধব পুলিশিংয়ের নতুন দৃষ্টান্ত “ ওসি আবুল কালাম আজাদ” নলছিটি হদুয়া আইডিয়াল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে পাটপণ্যের উৎকর্ষতা নিয়ে কর্মশালা শুরু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার শিশুকে হামের টিকা দেয়া হবে ঝালকাঠিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ‎‎ সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটাবেজ তৈরি হচ্ছে : তথ্যমন্ত্রী

খালেদা জিয়ার উপদেষ্টা ও তার স্ত্রী করোনা আক্রান্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও তার আইনজীবী আব্দুর রেজ্জাক খান (৮০) এবং তার স্ত্রী মমতাজ বেগম (৭০) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (২৭ মে) রাতে খালেদা জিয়ার আরেক আইনজীবী এবং দলটির সহকারী আইনবিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য জানিয়েছেন।

জয়নুল আবেদীন মেজবাহ বলেন, গত ২০ মে তাদের দুজনের নমুনা পরীক্ষার রেজাল্ট করোনা পজিটিভ আসে। তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু স্যারের শ্বাসকষ্ট শুরু হওয়ায় গতকাল তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রীকেও হাসপাতালে নেওয়া হয়। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।

উল্লেখ্য, ১৯৬৪ সালে ঢাকার নিম্ন আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন আব্দুর রেজ্জাক খান। ১৯৬৭ সালে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল ও ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com